ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিডিও কলে স্বামী, স্ত্রী দিলেন ফাঁস

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২৬ মে ২০২২
ভিডিও কলে স্বামী, স্ত্রী দিলেন ফাঁস
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী সুরাইয়া জাহান জবা। বুধবার রাতে ঐ উপজেলার পশ্চিম দেবরামপুর গ্রামের ফাজিল সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া জাহান জবা একই গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামের লোহার পোল এলাকার সৌদিপ্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সুরাইয়া জাহান জবা-নাজমুল হোসেন দম্পতির দুটি মেয়ে আছে। গত সপ্তাহে সুরাইয়ার স্বামী সৌদি আরব পাড়ি জমান। স্বামীর সঙ্গে সুরাইয়ার পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। বুধবার রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে মোবাইলে তার কথা কাটাকাটি হয়। পরে স্বামীকে ভিডিও কলে রেখে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। 

Advertisement

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বাবার বাড়িতে দাফন করা হয় সুরাইয়াকে।

দানগভুঞা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!