ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বোনকে অ্যাসিড নিক্ষেপ: খালাতো ভাই-বোনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ১ জুন ২০২২
দুই বোনকে অ্যাসিড নিক্ষেপ: খালাতো ভাই-বোনের যাবজ্জীবন
আদালত ভবন, চট্টগ্রাম

চট্টগ্রাম চকবাজারের জয়নগরে ঘুমন্ত দুই বোনকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তাদের আপন খালাতো ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শারমিন ফারজানা সাকি ও ইফতেখার লতিফ সাদি। তারা আপন ভাই-বোন ও দুই ভুক্তভোগীর খালাতো বোন।

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

Advertisement

আদালতের এপিপি অ্যাডভোকেট তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন দুই বোনকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আপন দুই ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে।

তিনি আরো বলেন, একই রায়ে আদালত শারমিন ফারজানা সাকিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইফতেখার লতিফ সাদিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার থানার জয়নগর এলাকার ঘুমন্ত দুই বোনকে অ্যাসিড নিক্ষেপ করেছিল তাদের খালাতো বোন শারমিন ফারজানা। খালাতো বোনের সৌন্দর্য, নিজের আগে বিয়ে ঠিক হওয়ায় ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে অ্যাসিড মারে ফারজানা। পরে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নিজের মুখেও হালকা অ্যাসিড মেরেছিল শারমিন। ঘটনার দিনই ভুক্তভোগী দুই বোন মামলা করেন। ২১ দিন পর ২৩ অক্টোবর ঘটনার রহস্য উন্মোচন করে পুলিশ। এরপর শারমিনকে গ্রেফতার করা হয়। ২০১১ সালের ২৮ এপ্রিল এ মামলার বিচার কাজ শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!