সোমবার দিনভর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্থাপিত বুথে এসব নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ।
চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নিহত ২১ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তাই তাদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। এ পর্যন্ত যাদের স্বজন দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে বলে দাবি করছে তাদের ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
.png)
চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের দেওয়া সবশেষ তথ্যে, আগুন ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪১ জনের। এর মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী। এছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক।