[ দেশজুড়ে ]
আম কুড়াতে গিয়ে নিথর হলেন নারীসহ ২ জন
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮)।
চককীর্তি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য শামীম রেজা বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিঞা বলেন, বজ্রপাতে মারা যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের মুঠোফোনে বলেন, সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে ওই দুইজন আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। তাদের মরদেহ এখনও বাড়িতেই আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!