বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ীর পার্শ্ববতী নকলা উপজেলার দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকায় তিন নদীর মোহনায় মাঝিবিহীন রশিটানা নৌকা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ইব্রাহিমের মা বৃহস্পতিবার সকালে স্ট্রোক করেন। ফলে ইব্রাহিম তার শ্বশুর বাড়িতে থাকা স্ত্রীকে আনতে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে নকলা উপজেলার ধনাকুশা নদীর পার এলাকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে নয়টার দিকে শ্বশুর বাড়ির কাছে থাকা ভোগাই নদী পার হতে গিয়ে একাই মাঝিবিহীন ছোট রশিটানা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় স্রোতের তোড়ে রশি ছিঁড়ে যায় এবং নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এতে নিখোঁজ হন ইব্রাহিম মিয়া। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইব্রাহিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
.png)
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।