[ দেশজুড়ে ]
পালিয়েও রেহায় হলো না হত্যা মামলার আসামি মোরশেদের
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
গ্রেফতারকৃত মোরশেদ ওরফে লম্বা মোরশেদ উপজেলার পৌর করিমপুর এলাকাকার আলী আকবরের ছেলে।
শনিবার (১১ জুন) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমানউল্যাহপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
.png)
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
তিনি জানান, হত্যা ও বিস্ফোরক মামলার এ আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!