সোমবার রাত দেড়টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিচা-কাজীরহাট নৌ-রুটের মূল চ্যানেলের মার্কিং ফ্ল্যাক দেখতে না পেয়ে দিক হারিয়ে ডুবোচরে আটকা পড়ে ফেরিটি।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ।
.png)
তিনি বলেন, ডুবোচরে আটকা পড়ার পরপরই উদ্ধারে নামে টাগজাহাজ-৩৯৪। তবে যমুনায় প্রবল স্রোত থাকায় পরে ডা. গোলাম মওলা নামে আরেকটি রো রো ফেরির সহযোগিতায় ফেরিটি রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ফেরিটি নিরাপদে আরিচা ঘাটে পৌঁছেছে।