[ দেশজুড়ে ]
চমেক হাসপাতালে হাজতির মৃত্যু
ফাইল ছবি
অসুস্থ হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
ওই হাজতির নাম মো. জামাল উদ্দীন। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান, সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে জামাল উদ্দীনকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!