ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিটকে পড়লেন সড়কে, শরীরের ওপর দিয়ে চলে গেল কাভার্ডভ্যান

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২২ জুন ২০২২
ছিটকে পড়লেন সড়কে, শরীরের ওপর দিয়ে চলে গেল কাভার্ডভ্যান
ফাইল ছবি

যশোরের অভয়নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় জুলফিকার আলী ভুট্টো নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদেরে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার আলী ভুট্টো (৪৩) যশোর সদর উপজেলার জয়ান্তা গ্রামের আব্দুল বারিক সরদারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত বেসরকারি সার ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের হিসাবরক্ষক হিসেবে কর্মকর্তা ছিলেন।

প্রত্যক্ষদর্শী অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মতিয়ার রহমান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে খুলনা থেকে একটি কাভার্ডভ্যান মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। বিকেল ৪টার দিকে মোটরসাইকেলটি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পৌঁছায়। এ সময় কাভার্ডভ্যানটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন।

Advertisement

এরপর কাভার্ডভ্যানটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎক সোহানা আজমীর উর্মি মৃত ঘোষণা করেন।

উর্মি জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!