নিহত সেলিম বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত আলিম মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সোনাকান্দা গরুর হাটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সেলিম। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেল ৫টায় শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয় এলাকাবাসী। খবর পেয়ে বন্দর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
.png)
নৌ থানার এসআই মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।