ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মারধর ও চুল কাটার ভিডিও ভাইরাল

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৯, ২৭ জুলাই ২০২২
মারধর ও চুল কাটার ভিডিও ভাইরাল
ছবি: ভিডিও থেকে নেয়া

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় ভ্যান চুরির অপবাদ দিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরকে মারধর ও চুল কাটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাকে দফায় দফায় মারধর, বিড়ির আগুনের ছ্যাঁকা এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়েছে।

গত শনিবার সকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ঐ কিশোরের বাড়ি উপজেলার নিজামকান্দি ইউনিয়নের উত্তর ফলসি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চুরির অপবাদে রামদিয়া এলাকার মহসিন, কামরুল শেখ, টুলু শরীফ ও সিরাজ ঐ কিশোরকে মারধর করেন। পরে তাদের সঙ্গে আরো কয়েকজন যোগ দেন। ঐ কিশোর অজ্ঞান হয়ে পড়লে মারা গেছে কিনা বুঝতে বিড়ির আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। এরপর মাথার চুল কেটে দেওয়া হয়।

Advertisement

কিশোরের বাবা বলেন, শনিবার সকালে কিশোর স্থানীয় মাছ ব্যবসায়ী আশুতোষ ও রবিনের মাছ ভ্যানে নিয়ে রামদিয়া বাজারে যায়। এরপর ভ্যান থেকে মাছ নামিয়ে রেখে নাস্তা করে। ফেরার পথে কয়েকজন তাকে ভ্যান চোর বলে ধাওয়া দিয়ে ধরে দুই ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। কিশোর অজ্ঞান হয়ে পড়লে বিড়ির আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। পরে ভ্যানে শুইয়ে কাঁচি দিয়ে চুল কেটে দেয়। সেই দৃশ্যের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে অন্যায় করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!