[ দেশজুড়ে ]
‘ছোট শরীরে’ নানার পাশবিক নির্যাতন, বাড়ি ফিরতেই শুরু হয় রক্তক্ষরণ
গ্রেফতার সোহরাব সিকদার
নরসিংদীর পলাশে ৯ বছরের নাতনিকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী সোহরাব সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর শহরের ভাড়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহরাব একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২২ জুলাই অসুস্থতার কথা বলে ৯ বছরের নাতনিকে নিজ বাড়িতে রেখে দেন সোহরাব। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে কেউ না থাকায় তাকে যৌন নির্যাতন করেন তিনি। একপর্যায়ে নানাবাড়ি থেকে চলে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে শিশুটি। পরে রাতেই বাবার কাছে দিয়ে আসেন নানা। বাড়ি ফেরার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। পরে রাতেই অভিযুক্ত সোহরাব সিকদারকে গ্রেফতার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!