ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদায়বেলা ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন তারা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২ আগস্ট ২০২২
বিদায়বেলা ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাকরি জীবনের শেষ দিনে ফুলে ফুলে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন এসআই মো. দানিয়েল ইসলাম, এএসআই মো. আব্দুর রাজ্জাক, কনস্টেবল মো. ইসমাইল হোসেন এবং কনস্টেবল মো. সাফিউল ইসলাম।

মঙ্গলবার (২ আগস্ট) মেহেরপুর জেলা পুলিশে ছিল এসব সদস্যদের কর্মস্থলের শেষ দিন। দীর্ঘ ৪০ বছর চাকরিজীবন সমাপ্ত করে অবসরে গেলেন এসব পুলিশ কর্মকর্তা ও সাধারণ কনস্টেবলরা।

পুলিশ সুপারের আয়োজনে আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী সহকর্মীদের সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশএ সময় উপস্থিত ছিলেন- মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ারসহ পুলিশের কর্মকর্তা ও কনস্টেবলরা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!