বুধবার সন্ধ্যায় রুবেল হোসেনের কলেজ মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার নাজির হোসেনের ছেলে।
এএসআই শাকিল খান বলেন, রুবেল হেরোইন বিক্রি করছে। এমন খবরে আমি ও মেহেরপুর সদর থানার এসআই শুভ কুমার, এএসআই শাহাজামাল এবং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দিয়ে তাকে বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।