ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬০ মণ ইলিশ নিয়ে ট্রলার ভিড়ল ঘাটে, বিক্রি ১৪ লাখে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১২ আগস্ট ২০২২
৬০ মণ ইলিশ নিয়ে ট্রলার ভিড়ল ঘাটে, বিক্রি ১৪ লাখে
ছবি: সংগৃহীত

বিসমিল্লাহ ফিশিং বোট নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর মধ্যে যথাসময়ে ঘাটে ভিড়তে পারেনি। ট্রলারটি সমুদ্রে বৈরী আবহাওয়ার মধ্যে লড়াই করে সাতদিন পর নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ফেরে ৬০ মণ ইলিশ নিয়ে। ইলিশগুলো বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকায়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে এসব ইলিশ বিক্রি করা হয়।

বিসমিল্লাহ ফিশিং বোটের মালিক এবং প্রধান মাঝি গোলাম কিবরিয়া বলেন, সমুদ্র সংকেতের মধ্যে পড়ে যাওয়ায় তীরে আসা যায়নি সময়মত। অনেক টাকা দেনা করে সমুদ্রে যাওয়ার কারণে ঐ সময় তীরে ফিরলে ঋণ শোধ করা যেত না। এজন্য সাগরে মাছ ধরতে থেকে যাই। ২৩ জন মাঝি সাতদিন সমুদ্রে মাছ ধরেছি। এত মাছ ধরার কথা কল্পনাও করিনি। সব মাছ মেঘনা ফিশিং এ বিক্রি করেছি। দামও ভালো পেয়েছি।

Advertisement

মেঘনা ফিশিং এর ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, ট্রলারটি সকালে চেয়ারম্যান ঘাটে ফেরে। বিভিন্ন আকারের মাছ ছিল। ৬০ মণ ইলিশের দাম হয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!