সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান।
এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা এলাকার ফটকি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোনও উদ্ধার করা হয়।
.png)
আটকরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার গোকুল নগরা গ্রামের ২১ বছরের আমির হোসেন। পেশায় তিনি ট্রাক চালক। অন্যজন হলেন চালকের সহকারী একই উপজেলার ধামঘর গ্রামের ২৫ বছরের মোশারফ হোসেন।
র্যাব জানান, গোপন সংবাদে জানা যায় যে কুমিল্লা থেকে ট্রাকে করে গাঁজার চালান দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে ওই ট্রাক থেকে গাঁজা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, গাঁজাসহ আটক করা দুইজনকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।