ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুরিয়ারে মিলল ২১২ বস্তা চা-পাতা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ২৩ আগস্ট ২০২২
কুরিয়ারে মিলল ২১২ বস্তা চা-পাতা
২১২ বস্তা চা-পাতা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত

পঞ্চগড়ে একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ২১২ বস্তা চা-পাতা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে শহরের মিঠাপুকুর এলাকায় সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের অফিস থেকে এসব চা-পাতা জব্দ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।

ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব চা-পাতা জব্দ করা হয়। একই সঙ্গে কুরিয়ারের গোডাউনটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

Advertisement

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, বেশ কিছুদিন ধরেই রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চায়ের কালোবাজারিদের ধরতে মাঠে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যায় ওই কুরিয়ার সার্ভিসের ভেতরে বিপুল পরিমাণ চা-পাতা দেখতে পান তারা। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চা-পাতা রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ২১২টি চা-পাতার বস্তা ও একটি পিকআপভ্যান জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করেন ইউএনও মাসুদুল হক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!