ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সলিমপুরে পুলিশের ওপর হামলা: ২০০ জনের নামে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২৪ আগস্ট ২০২২
সলিমপুরে পুলিশের ওপর হামলা: ২০০ জনের নামে মামলা
সীতাকুণ্ড মডেল থানা, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে অভিযুক্ত করে ছয়টি মামলা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। এর আগে, বুধবার মামলাটি করে পুলিশ।

ওসি বলেন, বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর অংশে উভয়পাশ অবরোধ করে পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও একাধিক গাড়ি ভাঙচুর করে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। এ ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!