ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামিসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৯ জুন ২০২২
পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামিসহ আটক ৪
আটককৃত চারজন-ছবি ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই এসআইয়ের ওপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেওয়ার এক সপ্তাহ পর ঐ ছিনিয়ে নেওয়া আসামিসহ চারজনকে আটক করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা।

শনিবার (১৮ জুন) রাতে র‌্যাব-১১’র উপ-পরিচালক একেএম মুনিরুল আলম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমিন, রিনা বেগম, রিপন মিয়া ও আছমা। তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শনিবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

এদিকে র‌্যাব তাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১টি ওয়াকিটকি সেট, মোবাইল সেট, ১টি পুলিশ আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।

উল্লেখ্য, গত ১১ জুন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগের ওপর হামলা করে ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমিনকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন পরদিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে র‌্যাব পুলিশের পাশে ছায়া তদন্ত করে তাদের আটক করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!