ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৬ কোটি ৮৫ লাখ টাকার মাদক উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৭ আগস্ট ২০২২
টেকনাফে ৬ কোটি ৮৫ লাখ টাকার মাদক উদ্ধার 
টেকনাফে ৬ কোটি ৮৫ লাখ টাকার মাদক উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের  নাফ নদীর সীমান্ত থেকে ১ কেজি ৭০ গ্রাম  আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা। 

শনিবার দুপুরে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি  জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের পেছনে লবণের মাঠ থেকে শনিবার রাতে মাদকগুলো উদ্ধার করে বিজিবি।  তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

Advertisement

আরো পড়ুন >>> মধ্যরাতে প্রেমিকার চিৎকার: জানালার সঙ্গে ঝুলছিল প্রেমিক

খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালানো হয় । এক পর্যায়ে মিয়ানমারের  জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুইজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তখন তাদের থামার জন্য নির্দেশ দেয় বিজিবি । বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে দ্রুত মায়ানমারে পালিয়ে যায়। 

খালিদ আরো বলেন, পাচারকারীদের ফেলে যাওয়া ওই ব্যাগে তল্লাশি করে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা। উদ্ধারকৃত মাদক বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!