সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর বেগমের বাবার মোবারক হোসেন কুট্টির বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত শনিবার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়া নগর চৈইয়াল বাড়ি হাবীবুল্লাহ ছেলে ৪-৫ দিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এর পর অনেক খোঁজাখুঁজির পর না পাওয়াতে রোববার (২৮ আগস্ট) হাজীগঞ্জ থানায় হাবীবুল্লাহ বাদী হয়ে মামলা করেন।
.png)
আরো জানা গেছে, কোহিনুর বেগম হবীবুল্লাহর দ্বিতীয় স্ত্রী সুকৌশলে তার স্বামীর আগের সংসারের ছেলে আহম্মদ শাহকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এর পর তার বাবার বসতঘরে শিশু আহম্মদকে হত্যা করে পুঁতে রেখে স্বামীর বাড়িতে চলে যায়। এরপর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন স্থানীয় প্রশাসনকে অবগত করেন।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনূর তার সৎ ছেলেকে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।