জানা যায়, তেরি বাজার খেয়া ঘাটের পাশে বালুচরে একটি বস্তুকে কয়েকটি কুকুর ঘিরে ধরে। কুকুরদের শব্দ শুনে স্থানীয় কয়েকজন সামনে গেলে নবজাতকের গলিত লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।
এদিকে বালুচরে নবজাতকের লাশ পাওয়ার খবর শুনে অনেকেই নদীর পাড়ে ভিড় করেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলে আক্ষেপ জানান। তবে স্থানীয়রা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচার দাবি করেন।
.png)
সোমেশ্বরী বালুচরে বালু তোলার সঙ্গে জড়িত কয়েক শতাধিক শ্রমিকের আনাগোনা রয়েছে। প্রতিদিন প্রায় হাজারো গাড়ি চলাচল করে নদীর পাড়ে ঘেঁষে। এছাড়াও তেরি বাজার খেয়া ঘাট দিয়ে প্রতিদিন নদী পারাপার হন আরো কয়েক শতাধিক যাত্রী। সকলের অগোচরে কখন কে বা কারা লাশটি ফেলে চলে গেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার।
দুর্গাপুর থানার এসআই আব্দুল্লাহ আল ফাহাদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।