[ দেশজুড়ে ]
ডোবায় ভেসে উঠল নবজাতকের লাশ
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকার একটি ডোবা থেকে ছেলে নবজতাকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ফুলতলা এলাকার ওই ডোবায় নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সৈকত হাসান।
.png)
তিনি জানান, ডোবায় নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করা হয়। জন্মের পরপরই তাকে ওই ডোবায় ফেলা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে- দুইদিন আগে ওই শিশুটির জন্ম হয়। ডোবায় পানিতে থাকায় নবজাতকের লাশ কিছুটা ফুলে গেছে। শজিমেক হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!