[ দেশজুড়ে ]
রোহিঙ্গার বসতঘরে মিলল নগদ টাকা-ইয়াবা
উদ্ধারকৃত ইয়াবা ও টাকা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে ইয়াবা বিক্রির এক লাখ টাকাসহ আট হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার রাতে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্ট এর বি/৬৩ ব্লকের মো. শরিফের বসতঘর থেকে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ক্যাম্প-৮ এর বি/৬৩ ব্লকের রোহিঙ্গা শরিফের বসতঘরে অভিযান চালায় এপিবিএন। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে শরিফ কৌশলে পালিয়ে যায়। এ সময় শরিফের বসতঘরের বাথরুমে রাখা একটি প্যাকেট থেকে আট হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, শরিফ চিহ্নিত মাদক কারবারি। তিনি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত ইয়াবা ও টাকা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!