ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা বিআরটিএ থেকে ২৫ দালাল আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১১ সেপ্টেম্বর ২০২২
খুলনা বিআরটিএ থেকে ২৫ দালাল আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদণ্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৫ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন। রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে বিকেলে র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ বলেন, র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় খুলনার সমন্বয়ে খুলনা বিআরটিএ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব।

Advertisement

এ সময় দালাল চক্রের ২৫ সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করে এবং ৫ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় অব্যহতি প্রদান করা হয়। এদের মধ্যে মোতাবেক ইকলাস হোসেন (৩২), বিশ্বজিৎ দাস (৩৫), মো. রাশেদুল ইসলামকে (৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দেবাশীষ দে কে (৩৮) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. বেল্লাল হোসেন (৩০) মো. ইকবাল বেগ (৪০), আব্দুর রাজ্জাক মোল্লা (৪০), সুবাস চন্দ্র সরকার (৬০), মো. মুনিরুল ইসলাম (২৯), মো. রবিউল মোল্লা (২৬), শেখ নাঈম (৩০), আহসান হাবিবকে (৪৮) ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, মো. রুহুল আমিন টুটুল (৫০), মো. রাউসুল ইসলাম রাব্বি (৩০), আহাদ আলী (৩০), মো. মাসুম হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৪৮), জহিরুল ইসলাম (২৮), মো. শাকির হোসেন (৪০), আব্দুল কাদেরকে (৩৭)  ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাজিব মল্লিককে (৩৫) ২০০ টাকা ও আরিফুজ্জামানকে (২৫) ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মো. আতিয়ার রহমান (৫২), মো. জাহিদুল ইসলাম (২৮), মো. কামাল হোসেনকে (৪৯) ১০ হাজার টাকা অর্থদণ্ড ও মো. সোহেল রানাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ১৯ দালাল চক্রের সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা এবং সর্বমোট ৫৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!