সোমবার সকালে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন কান্দিপাড়া এলাকা থেকে মিশুক চালকের লাশ উদ্ধার করে। নিহত ফেরদৌস শুভকরদি এলাকার নজরুল মিয়ার ছেলে।
বন্দর থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনের খালি জায়গায় গলাকাটা অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়
.png)
তিনি আরো জানান, ধারণ করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।