ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমতলীতে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২২
আমতলীতে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনা আমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বন্ধুক, পাঁচটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার রাতে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আবুল কালাম আজাদ মৃধা, ফোরকান প্যাদা, মো. শাহিন খান লালটু এবং নান্নু গাজী। তাদের সবার বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আরপাঙ্গাশিয়া বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত আরপাঙ্গাশিয়া খালে একটি ট্রলারে বসে আট থেকে ১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলারটি ঘেরাও করে চার জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন ডাকাত পালিয়ে যান। আটককৃতদের কাছ থেকে দুইটি কাঠের বন্ধুক, পাঁচটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আটক বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!