ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১০০২, বহিষ্কার ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২২
এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১০০২, বহিষ্কার ২
এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন এক হাজার দুজন শিক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলার ১৪৮ কেন্দ্রে এক লাখ ১০ হাজার ৩৩১ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। এর মধ্যে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯ হাজার ৩২৯ জন। অনুপস্থিতির সংখ্যা এক হাজার দুজন।

এর মধ্যে ময়মনসিংহে ৪৮ হাজার ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৪৮, জামালপুরে ২৬ হাজার ৪৪৪ জনের মধ্যে অনুপস্থিতির সংখ্যা ২৩০, নেত্রকোণায় ২১ হাজার ৪৮৬ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২০৩ ও শেরপুরে ১৪ হাজার ১৯৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেননি ১২১ জন।

Advertisement

এছাড়া ময়মনসিংহ ও জামালপুরে একজন করে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!