ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ বিকট শব্দে ধসে পড়ল দেয়াল, প্রাণ গেল নাঈমের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২২
হঠাৎ বিকট শব্দে ধসে পড়ল দেয়াল, প্রাণ গেল নাঈমের
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে নাঈম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন তারই ছোট ভাই মো. নাদিম।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার দিঘধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাঈম ও আহত নাদিম উপজেলার দিঘধা গ্রামের কাচারি মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। নাঈম পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরি ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর নাদিম মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

জানা যায়, সিদ্দিকুর রহমানের দুটি মাটির ঘর। এক ঘরে তিনি, তার স্ত্রী এবং অন্যঘরে থাকেন তার দুই ছেলে নাঈম ও নাদিম। প্রতিদিনের মতো সব কাজ শেষ করে রাত ১১টার দিকে নাঈম ও নাদিম এক ঘরে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ধসে পড়ে ঘরের দেয়াল। এ সময় মাটির একটি বড় খণ্ডের নিচে চাপা পড়েন নাঈম। ভাগ্যক্রমে বেঁচে যায় নাদিম। দৌড়ে এসে আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে নাঈমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান বলেন, আমরা রাত ১২টা ১৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় নাদিম একটি বড় মাটির খণ্ডের নিচে চাপা পড়ে ছিলেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!