[ দেশজুড়ে ]
বেশি দামে সার বেচে জরিমানা গুনলেন ব্যবসায়ী
তাহের ট্রেডার্স
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমতলী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও এএইচ ইরফান উদ্দিন আহমেদ।
ইউএনও বলেন, আমতলী বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করছিলেন আবু তাহের ট্রেডার্সের মালিক ব্যবসায়ী মো. আবু তাহের- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় সারের হালনাগাদের কোনো তালিকা দেখাতে না পারা, ক্রেতা থেকে বেশি দাম নিয়ে রশিদে কম উল্লেখ করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাহেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বেশি দামে সার বিক্রি করবেন না বলে মুচলেকা নেয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!