[ দেশজুড়ে ]
এসএসসি পরীক্ষার সময় দোকান খোলা রেখে দিতে হলো জরিমানা
ফাইল ছবি
বাগেরহাটের চিতলমারীতে এসএসসি পরীক্ষার সময় দোকান খোলা রাখায় তিন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে উপজেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, চিঠির মাধ্যমে জানানোর পরও এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে চিতলমারী বাজারে তিনটি দোকান খোলা ছিল। এ সময় ভাই ভাই লাইব্রেরি, আসলাম লাইব্রেরি ও একটি ফটোকপির দোকানকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!