শনিবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের প্রবাসী সিরাজের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের চনু মিয়ার স্ত্রী নাজমা আক্তার, তার মেয়ে তানিয়া আক্তার, শিরিনা আক্তার, জুনাইদের স্ত্রী আজিদা বেগম, মারুফ মিয়ার স্ত্রী জাহেরা খাতুন ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাশুরা গ্রামের আজগর আলীর মেয়ে আসমা আক্তার।
.png)
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে সিরাজুল ইসলামের মা ৮০ বছর বয়সী আবেদা খাতুনের কাছে ভিখারি সেজে দু-মুঠো ভাত চান ছয় নারী। একপর্যায়ে সবাইকে ভাত খেতে দেন তিনি। এ সময় দুজন ভাত খেতে বসেন আর চারজন মিলে আবেদার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেন।
একপর্যায়ে কানে থাকা স্বর্ণের দুল খুলতে চাইলে চিৎকার শুরু করেন আবেদা। পরে আশপাশের লোকজন এসে ছয় নারীকে ধরে পুলিশে খবর দেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, স্থানীয়দের সহায়তায় চোর চক্রের ছয় নারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী বৃদ্ধার নাতি মো. হানিফ।