ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হজে গিয়ে ভিক্ষা: জামিন পেলেন মতিয়ার 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২০:২৫, ৭ আগস্ট ২০২২
হজে গিয়ে ভিক্ষা: জামিন পেলেন মতিয়ার 
মতিয়ার রহমান- ফাইল ফটো

সৌদি আরবে সরকারিভাবে হজে গিয়ে ভিক্ষা করার অভিযোগে দেশে ফিরে গ্রেফতার হওয়া সেই মতিয়ার রহমান ওরফে মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রোববার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। 

এদিন আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

Advertisement

এর আগে, ৫ আগস্ট হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন ৬ আগস্ট আদালতে মিন্টুকে হাজির করা হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারার আবেদনে বলা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদি আরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ গ্রেফতার করে। 

এরপর হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জামিন হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!