ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাতাল হয়ে বসেছিলেন রেললাইনে, ছিন্নভিন্ন তরুণ-তরুণী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৫৭, ১ অক্টোবর ২০২২
মাতাল হয়ে বসেছিলেন রেললাইনে, ছিন্নভিন্ন তরুণ-তরুণী
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উত্তর আউটার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত তরুণ-তরুণীর নাম-পরিচয় উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, রেলওয়ে সুইপার কলোনি থেকে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন ধরে হাঁটছিলেন ওই অজ্ঞাত দুই তরুণ-তরুণী। এ সময় মাতাল অবস্থায় দুইজন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে পড়েন। ওই সময় তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করে স্টেশনে লাইন আপ করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যান ওই তরুণ-তরুণী। 

Advertisement

তিনি আরো জানান, নিহতদের নাম পরিচয় উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!