ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইকে গাছে বেঁধে বোনের সর্বনাশ করল ৪ যুবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২২ অক্টোবর ২০২২
ছোট ভাইকে গাছে বেঁধে বোনের সর্বনাশ করল ৪ যুবক
আটক মনির ও জসিম

গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার-পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার মহানগরের সদর থানার দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

আটকরা হলেন- গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে ২৮ বছরের মনির হোসেন ও মাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে ২২ বছরের জসিম উদ্দিন।

Advertisement

ভুক্তভোগী জানান, শুক্রবার সকালে পোশাক কারখানায় চাকরির সন্ধানে ছোট ভাইকে সঙ্গে নিয়ে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় যান তিনি। দুপুর ১২টার দিকে বাসায় ফেরার পথে টেনেহেঁচড়ে তাকে দক্ষিণ সালনার বাতানিয়া টেকের জঙ্গলে তুলে নিয়ে যান চার-পাঁচ যুবক। সেখানে ছোট ভাইকে গাছে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় এক কিশোরী দৌড়ে এসে আমার ঘরে আশ্রয় নেন। পরে আমার ছোট ভাইয়ের স্ত্রীকে ডেকে এনে কিশোরীকে দৌড়ে আসার কারণ জিজ্ঞাসা করলে বিস্তারিত খুলে বলেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে চার যুবককে দেখি। এরপর স্থানীয়দের সহায়তায় জসিম ও মনিরকে ধরলেও নাসিম আর জাহেদুল পালিয়ে যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহমেদ জানান, আটকদের দেওয়া তথ্যমতে চাপাতি, হাতুড়ি ও বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। আটকরা ছিনতাইকারী দলের সদস্য।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আটকদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!