[ দেশজুড়ে ]
ঝিনাইদহে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত
প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাইভেটকার চাপায় জিয়া নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার বিকেল ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার মল্লিকনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়া সদর উপজেলার খামারাইল গ্রামের শামছুল সরদারের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি প্রাইভেটকার যশোরের দিকে যাচ্ছিল। পথে মল্লিকনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছ কাটা শ্রমিকদের চাপা দিয়ে ধানক্ষেতে চলে যায় প্রাইভেটকারটি। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!