[ দেশজুড়ে ]
‘স্বর্ণের জ্যাকেট ও আন্ডারওয়্যার’সহ দুবাইফেরত যাত্রী আটক
ছবি: সংগৃহীত
এবারে সম্পূর্ণ অভিন্ন এক পন্থায় আনা স্বর্ণের চালান ধরা পড়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের জ্যাকেট ও আন্ডার ওয়্যারসহ দুবাইফেরত সারোয়ার রহমান নামে একজনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যোগে ওই যাত্রীকে ওসমানী বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
.png)
ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. মোমিন বলেন, ওই যাত্রী গ্রিন চ্যানেল পর হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ নেই বলে অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জ টাইপ জ্যাকেটে, আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত স্বর্ণ খচিত গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যারে কী পরিমান স্বর্ণ রয়েছে, তা খতিয়ে দেখতে স্বর্ণকার ডাকা হয়েছে। পরিমাপের পর বলা যাবে, এখানে কী পরিমাণ স্বর্ণ রয়েছে। এর আগেও এভাবে স্বর্ণের চালান জব্দ করা হয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!