ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘পড়াশোনায় অনেক পিছিয়ে আছো, প্রতি শুক্রবার তোমাকে একা পড়াবো’

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ২৮ অক্টোবর ২০২২
‘পড়াশোনায় অনেক পিছিয়ে আছো, প্রতি শুক্রবার তোমাকে একা পড়াবো’
অভিযুক্ত সাজ্জাত হোসেন সাজু

কুমিল্লার মুরাদনগরে প্রাইভেট পড়ানোর কথা বলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা ওয়াজউদ্দিন মাস্টারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৩৯ বছর বয়সী সাজ্জাত হোসেন সাজু খুলনার দৌলতপুর উপজেলার মহেশরপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি সরমাকান্দা আদর্শ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

Advertisement

স্থানীয়রা জানায়, চলতি বছরের আগস্ট থেকে ১০-১২ জন মিলে শিক্ষক সাজুর কাছে গণিত ও ইংরেজি প্রাইভেট পড়তেন। কিছুদিন পর ভুক্তভোগী ছাত্রীর প্রতি কুনজর পড়ে তার। সম্প্রতি ছাত্রীকে ডেকে নিয়ে বলেন- ‘তুমি পড়াশোনায় অনেক পিছিয়ে আছো। এখন থেকে প্রতি শুক্রবার তোমাকে একা পড়াবো’। সেই সুবাদে সেপ্টেম্বরের প্রথম শুক্রবার শিক্ষক সাজুর কাছে প্রাইভেট পড়তে যান ওই ছাত্রী। প্রথম দিনেই সুযোগ বুঝে তাকে ধর্ষণ করেন সাজু। ২১ অক্টোবর বিকেলে ফোনে প্রাইভেটের কথা বলে ডেকে নিয়ে ফের ধর্ষণ করেন তিনি।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর মা। এরই পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর রাতে শিক্ষক সাজাজ্জতকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!