এর আগে রোববার দিবাগত রাতে আখাউড়া রেলস্টেশনের আউটার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধরখার ইউনয়নের রানীখার গ্রামের সৈয়দ মোশারফ হোসেনের ছেলে সৈয়দ রাসেল (৩৪), পৌর শহরের রফিক মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭) ও শান্তিনগর এলাকার রমজান মিয়ার ছেলে মো. রায়হান (২৫)।
.png)
আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্টেশনের আউটার এলাকায় ট্রেনের গতি কমিয়ে ওই তিন যুবক ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে টর্চ লাইট ও ছুরি জব্দ করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।