বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইছালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত নাসির হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পাকৈরদেশি এলাকার কফিল উদ্দিন ঢালীর ছেলে। তিনি রং মিস্ত্রি ছিলেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, সকালে স্থানীয় সয়ো নামে মিক্সার কারখানার ট্রাকটি পূবাইলের দিকে যাচ্ছিল। এ সময় ওই ট্রাকে ছিলেন রঙ মিস্ত্রি নাসির হোসেন। ট্রাকটি ইছালী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে বিলে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে নাসিরের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।