[ দেশজুড়ে ]
ট্রাক উল্টে প্রাণ গেল চালকের
উল্টে যাওয়া ট্রাকটি
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাজিতপুর বাজারের পূর্ব পাশে সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল আহমেদ। ৪০ বছর বয়সী শাকিল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তাঁতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত হেলপার আসিফ আলী একই গ্রামের আজিবর রহমানের ছেলে।
.png)
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত আসিফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!