[ দেশজুড়ে ]
২০০ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেফতার
গ্রেফতার চঞ্চল মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল স্কাফ সিরাপসহ চঞ্চল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার চঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল এলাকার শাহ আলম মিয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে বুধবার রাতে তারাগন ধাতুর পহেলা সড়কে অভিযান চালিয়ে দুইশ স্কাফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!