ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রির

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৬ নভেম্বর ২০২২
বাসচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রির
ফাইল ছবি

রসিংদীর বাসাইল পাসপোর্ট অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় তবারক হোসেন তপু নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪২ বছর বয়সী জেলার তবারক পলাশ উপজেলার ডাংগা ভিরিন্দা গ্রামের মুজাফর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নিজের পাসপোর্ট ঠিক করাতে পাসপোর্ট অফিসের সামনে আসেন তবারক। রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দিয়ে চলে যায় সোহাগ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

নরসিংদী মডেল থানার এসআই রাশেদ মুনশি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!