ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৭ জুলাই ২০২২
সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রির
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা

ফরিদপুরের বোয়ালমারীতে নবনির্মিত ভবনের সেপটিক ট্যাংকে পড়ে বিল্লাল শেখ নামে ২৩ বছর বয়সী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর বাজারের গনেশ সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল শেখ উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে। আহতের নাম ইসরাফিল মোল্লা। ১৮ বছরের ইসরাফিল সহকারী মিস্ত্রি।

Advertisement

স্থানীয়রা জানায়, গণেশ সাহার নতুন ভবনে সেপটিক ট্যাংকের কাজ করতে যান বিল্লাল ও ইসরাফিল। এ সময় সেপটিক ট্যাংকে পড়ে যান বিল্লাল। পরে তাকে উদ্ধার করতে গিয়ে ইসরাফিলও পড়ে যান। এরপর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বিল্লালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, বিল্লালের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!