ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাশুড়িকে হত্যার দায়ে জামাতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১২ নভেম্বর ২০২২
শাশুড়িকে হত্যার দায়ে জামাতা গ্রেফতার
গ্রেফতার মোজ্জাম্মেল হক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মোজ্জাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী। গ্রেফতার মোজ্জাম্মেল হক উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে মোজাম্মেল হকের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। বিয়ের পর তাদের সংসারে দ্বন্দ্ব লেগেই থাকত। গত বুধবার মোজ্জাম্মেল হকের শাশুড়ি ইয়াসমিন আক্তার তার মেয়েকে নিতে তাদের বাড়ি যান। দুদিন মেয়ের জামাতার বাড়িতে থাকেন তিনি। ঘটনার দিন সকাল ১০টার দিকে মিতুকে তাদের বাড়ি নিয়ে যেতে চান শাশুড়ি ।

Advertisement

তবে মোজাম্মেল মিতুকে দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল হক তার শাশুড়িকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঈশ্বরগঞ্জ থানার ওসি শেখ মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায়  থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে জীবন হোসেন। এ ঘটনায় মেয়ের জামাই মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!