[ দেশজুড়ে ]
‘পেট ব্যাথা’ হওয়ার বৃদ্ধ খেলেন পোকা দমনের কীটনাশক, অতপর..
ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পেট ব্যাথায় অতিষ্ঠ হয়ে পোকা দমনের কীটনাশক খেয়ে কামাল উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ৬৫ বছর বয়সী বৃদ্ধ কামাল উদ্দিন উপজেলার নিঝুমদ্বীপ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে মৃত সেরাজুল হকের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পেট ব্যাথায় ভুগছিলেন বৃদ্ধ কামাল। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ধান ক্ষেতে পোকা দমনের কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার এসআই শফিকুর রহমান। তিনি বলেন, পেট ব্যাথায় অতিষ্ঠ হয়ে পোকা দমনের কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!