বুধবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পায়েল কসবা উপজেলার খাড়েরা ইউপির দেলী গ্রামের কাইয়ুম সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম।
.png)
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পায়েল। এ সময় সুলতানপুর পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পায়েল। এ সময় আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে পালিয়েছেন চালক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।