ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল টানতেই উঠে এলো মানুষের কঙ্কাল

জামালপুর
প্রকাশিত: ২১:৫৬, ২৬ নভেম্বর ২০২২
জাল টানতেই উঠে এলো মানুষের কঙ্কাল
উদ্ধার করা খুুলি ও হাড়

জামালপুরের মাদারগঞ্জে জেলেদের জালে উঠে এসেছে ব্যাগসহ একটি কঙ্কাল। এর মধ্যে মানুষের মাথার খুলি ও হাড় রয়েছে।

শনিবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ আতামারী এলাকায় জেলেদের জালে ধরা পড়ে লাশ বহনের ব্যাগটি। তবে কঙ্কালটির পরিচয় এখনো মেলেনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, বিকেলে যমুনা নদীর আতামারী এলাকায় জেলেরা মাছ ধরতে যান জেলেরা। এ সময় তাদের জালে মানুষের মাথার খুলি ও হাড়সহ একটি ব্যাগ উঠে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। এরপর ব্যাগটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

ওসি আরো বলেন, উদ্ধার করা মাথার খুলি ও হাড় ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ডিএনএ টেস্ট করা হবে। তাকে হত্যার পর নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!