তিনটি ইউনিয়ন হলো- উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ। এসব ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ২৯টি।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ১৬৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিনটি ইউনিয়নে ৬৮ হাজার ২৪৮ জন ভোটার রয়েছেন।
.png)
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে তিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ভোটকেন্দ্র এলাকায় পুলিশের ১৪টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি ও কয়েক প্লাটুন র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, নির্বাচনের দিন প্রতি ইউনিয়নে একজন করে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সাদুল্যাপুর উপজেলা সদরকে পৌরসভা গঠন করার জন্য এ তিন ইউনিয়নের কিছু এলাকাকে শহর ঘোষণার প্রাথমিক প্রজ্ঞাপন জারি হয়। এ কারণেই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়। ফলে চলতি বছরের ৩১ জানুয়ারি উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। পরে ১৭ অক্টোবর এ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।