ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০, ২৯ নভেম্বর ২০২২
গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল হোসেন।

তিনি বলেন, সোমবার রাতে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!